আজ ,,
,

শিরোনামঃ
📰চুয়াডাঙ্গাসহ সারাদেশে ডিলারদের অনিয়ম ও সার পাচার বন্ধে জেলা-উপজেলায় মনিটরিং জোরদারের তাগিদ📰প্ল্যাটফর্ম চালুসহ ৩ দফা দাবিতে চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া স্টেশনে ট্রেন থামিয়ে অবরোধ📰জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবেঃ এমপি রুহুল আমিন📰আলমডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ📰আলমডাঙ্গায় ৪৩ দিনে হত্যাসহ ২১ মামলা, গ্রেপ্তার অর্ধশতাধিক📰আলমডাঙ্গা পৌর উপ স্বাস্থ্যকেন্দ্র চত্বরের দুটি কাঁঠালগাছের প্রায় সব পাতা কেটে বিক্রির অভিযোগ📰আলমডাঙ্গায় আসামি লিজু গ্রেফতার📰মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবেঃ এমপি মাসুদ পারভেজ রাসেল📰দামুড়হুদার সুবুলপুরে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত📰আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত
হোম পেজজাতীয়আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
এনামুল হক উপজেলার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৩ নভেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ কারণে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। শিক্ষকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ের ভেতরে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটকের পর ওই স্কুলছাত্রীর পিতার দায়েরকৃত মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন বলেন, শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল জানান, প্রাথমিক তদন্তে এনামুল হক অপরাধী বলে মনে করা হয়েছে। তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ