আজ ,,
,

শিরোনামঃ
📰প্ল্যাটফর্ম চালুসহ ৩ দফা দাবিতে চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া স্টেশনে ট্রেন থামিয়ে অবরোধ📰জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবেঃ এমপি রুহুল আমিন📰আলমডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ📰আলমডাঙ্গায় ৪৩ দিনে হত্যাসহ ২১ মামলা, গ্রেপ্তার অর্ধশতাধিক📰আলমডাঙ্গা পৌর উপ স্বাস্থ্যকেন্দ্র চত্বরের দুটি কাঁঠালগাছের প্রায় সব পাতা কেটে বিক্রির অভিযোগ📰আলমডাঙ্গায় আসামি লিজু গ্রেফতার📰মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবেঃ এমপি মাসুদ পারভেজ রাসেল📰দামুড়হুদার সুবুলপুরে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত📰আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত📰দর্শনা পারকৃষ্ণপুরে ফার্মেসিতে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদর্শনা পারকৃষ্ণপুরে ফার্মেসিতে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

দর্শনা পারকৃষ্ণপুরে ফার্মেসিতে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ




নেহালপুর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা পারকৃষ্ণপুর বাজারে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চিকিৎসা দেয়ার কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও রোগীদের ব্যবস্থাপত্র দেয়া ও চিকিৎসার অভিযোগে ফার্মেসির মালিক আবুল কালাম আজাদকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার দেয়া চিকিৎসা ও ফার্মেসি থেকে সরবরাহ করা মেয়াদোত্তীর্ণ সিরাপ সেবনের পর এক মাস বয়সী এক শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগের পর এ অভিযান চালানো হয়। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন দর্শনা পারকৃষ্ণপুর বাজারে অবস্থিত আজাদের মালিকানাধীন আলিফ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ওষুধ কোম্পানির পরিবেশক হিসেবে কাজ করার পাশাপাশি ফার্মেসিতে ওষুধ বিক্রি করে আসছেন। অভিযোগ রয়েছে, ফার্মাসিস্ট হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা ও চিকিৎসা দেয়ার অনুমোদন না থাকলেও তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। স্থানীয়ভাবে তিনি ‘আগুন-পানি ডাক্তার’ নামেও পরিচিত। সম্প্রতি তার দেয়া চিকিৎসা ও ফার্মেসি থেকে সরবরাহ করা ওষুধ সেবনের পর এক শিশুর অসুস্থ হওয়ার ঘটনা সামনে এলে বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩ নভেম্বর)। সাংবাদিক আসাদুজ্জামান আসাদের স্ত্রী জামেনা খাতুন সন্তান প্রসবের কারণে প্রায় এক মাস ধরে বাবার বাড়ি দর্শনার পারকৃষ্ণপুরে অবস্থান করছেন। ওইদিন সন্ধ্যায় তার এক মাস বয়সী ছেলে রাব্বি হাসান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে পারকৃষ্ণপুর বাজারের আলিফ ফার্মেসিতে নেয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে আবুল কালাম আজাদ শিশুটিকে চিকিৎসা দেয়ার পাশাপাশি দুটি মেয়াদোত্তীর্ণ সিরাপ দেন। সেগুলো সেবনের পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে রাত সাড়ে ১০টার দিকে তাকে দ্রুত চুয়াডাঙ্গার একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেয়া হয়। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি এবং আগের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতভর চিকিৎসা শেষে শিশুটি অনেকটাই আশঙ্কামুক্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর সাংবাদিক আসাদুজ্জামান আসাদ বিষয়টি দামুড়হুদা উপজেলা প্রশাসনকে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আলিফ ফার্মেসিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ফার্মেসি তল্লাশি করে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। ফার্মেসির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে গিয়ে মেয়াদোত্তীর্ণ ফার্মেসি লাইসেন্স পাওয়া যায়। তবে রোগীদের চিকিৎসা দেয়া কিংবা ব্যবস্থাপত্র দেয়ার কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি আবুল কালাম আজাদ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৯ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, জনস্বাস্থ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অনুমোদন ছাড়া চিকিৎসা দেয়া কিংবা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ