আজ ,,
,

শিরোনামঃ
📰প্ল্যাটফর্ম চালুসহ ৩ দফা দাবিতে চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া স্টেশনে ট্রেন থামিয়ে অবরোধ📰জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবেঃ এমপি রুহুল আমিন📰আলমডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ📰আলমডাঙ্গায় ৪৩ দিনে হত্যাসহ ২১ মামলা, গ্রেপ্তার অর্ধশতাধিক📰আলমডাঙ্গা পৌর উপ স্বাস্থ্যকেন্দ্র চত্বরের দুটি কাঁঠালগাছের প্রায় সব পাতা কেটে বিক্রির অভিযোগ📰আলমডাঙ্গায় আসামি লিজু গ্রেফতার📰মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবেঃ এমপি মাসুদ পারভেজ রাসেল📰দামুড়হুদার সুবুলপুরে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত📰আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত📰দর্শনা পারকৃষ্ণপুরে ফার্মেসিতে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ
হোম পেজজাতীয়দামুড়হুদার সুবুলপুরে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত

দামুড়হুদার সুবুলপুরে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় ১২টি দল। নৌকার ছন্দময় বৈঠার টানে প্রতিযোগিতা উপভোগ করতে সকাল থেকেই নদীর পাড়ে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সুবুলপুর সুইচগেট সেতুর সামনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলে দিনভর। বিকেল পাঁচটার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, সুবুলপুর গ্রামে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচের আয়োজন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দৌলতের দল, দ্বিতীয় হয় জাহাঙ্গীর আলমের দল এবং তৃতীয় স্থান অর্জন করে লালটুর দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, দামোদর সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী এবং কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুম্মান খান। এছাড়া উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, মানোয়ার হোসেন মিন্টু, আব্দুর রশিদ, নূর আলম মাস্টার, আব্দুল মোমিন মাস্টার, আনোয়ার হোসেন মিল্টন, মশিউর রহমান মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রতিযোগিতাটি পরিচালনা করেন আবু বক্কর মাস্টার। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ