আজ ,,
,

শিরোনামঃ
📰চুয়াডাঙ্গাসহ সারাদেশে ডিলারদের অনিয়ম ও সার পাচার বন্ধে জেলা-উপজেলায় মনিটরিং জোরদারের তাগিদ📰প্ল্যাটফর্ম চালুসহ ৩ দফা দাবিতে চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া স্টেশনে ট্রেন থামিয়ে অবরোধ📰জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবেঃ এমপি রুহুল আমিন📰আলমডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ📰আলমডাঙ্গায় ৪৩ দিনে হত্যাসহ ২১ মামলা, গ্রেপ্তার অর্ধশতাধিক📰আলমডাঙ্গা পৌর উপ স্বাস্থ্যকেন্দ্র চত্বরের দুটি কাঁঠালগাছের প্রায় সব পাতা কেটে বিক্রির অভিযোগ📰আলমডাঙ্গায় আসামি লিজু গ্রেফতার📰মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবেঃ এমপি মাসুদ পারভেজ রাসেল📰দামুড়হুদার সুবুলপুরে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত📰আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত
হোম পেজশিক্ষামানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবেঃ এমপি মাসুদ পারভেজ রাসেল

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবেঃ এমপি মাসুদ পারভেজ রাসেল




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার সকাল ১০টা থেকে তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার মান বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। পরিদর্শন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো সরোজগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, তেতুল শেখ কলেজ, যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসা এবং ছাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়, এখান থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ভিত্তি তৈরি হয়। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যাতে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হয় এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে, সে বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি যথাযথ মনোযোগ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও পড়াশোনাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের টিম সদস্য ও কুতুবপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ, সরোজগঞ্জ বাজার শাখার সভাপতি মাসুম বিল্লাহ, শংকরচন্দ্র ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহরম মুন্সি, কুতুবপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনোয়ার হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহন মিয়া, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক তারিফুল ইসলাম ও আমিরুল ইসলাম শফিসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া সরোজগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগবর আলী, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, ছাদেমাননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ এবং যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের কাছ থেকে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং বিভিন্ন সীমাবদ্ধতার কথা শোনেন। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতিতে করণীয় বিষয়েও তাদের সঙ্গে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ