আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজসম্পাদকীয়গোয়ালঘরেও যদি নিরাপত্তা না থাকে

গোয়ালঘরেও যদি নিরাপত্তা না থাকে




গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশু শুধু কৃষকের সম্পদ নয়, অনেক পরিবারের সঞ্চয়, স্বপ্ন ও জীবিকার অবলম্বন। বছরের পর বছর যত্ন করে একটি গরু লালন-পালন করে কৃষকেরা প্রয়োজনের সময়ে সেটি বিক্রি করে সংসারের গুরুত্বপূর্ণ ব্যয় মেটান। তাই গোয়ালঘর থেকে একটি গরু চুরি যাওয়া নিছক একটি চুরির ঘটনা নয় এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের দীর্ঘদিনের শ্রম, অর্থনৈতিক নিরাপত্তা ও মানসিক স্বস্তি। দামুড়হুদার রঘুনাথপুরে কৃষক তাহাজ উদ্দিনের গোয়ালঘরের তালা ভেঙে প্রায় লাখ টাকা মূল্যের একটি গাভী চুরির ঘটনা সেই বাস্তবতাই সামনে এনেছে। গভীর রাতে চোরেরা গাভীটি নিয়ে গেলেও পরিবারের সদস্য ও স্থানীয় মানুষের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর রঘুনাথপুর মাঠের ইটভাটাসংলগ্ন এলাকা থেকে গরুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। গরুটি ফিরে পাওয়ায় পরিবারটি স্বস্তি পেয়েছেÑএটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। কিন্তু একই সঙ্গে ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়: গ্রামের মানুষের ঘরবাড়ি ও গোয়ালঘরের নিরাপত্তা কতটা নিশ্চিত? এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, চুরি করা গাভীটি কেন মাঠে রেখে যাওয়া হয়েছিল কিংবা চোরেরা কোন পথে এসেছিলÑএসব প্রশ্নের উত্তর মেলেনি। ফলে ঘটনাটিকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। গ্রামাঞ্চলে রাতের বেলায় গবাদিপশু চুরি হলে অনেক সময় চোরচক্রের সদস্যরা দ্রুত এলাকা বদলে ফেলে। একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনার যোগসূত্র থাকলেও তদন্তের অভাবে অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এতে অপরাধীদের সাহস বাড়ে, আর সাধারণ মানুষের মধ্যে বাড়ে আতঙ্ক। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, কৃষকেরা তাদের সামান্য সঞ্চয় ও পরিশ্রমের অর্থ দিয়ে গবাদিপশু পালন করেন। একটি গরু হারানো অনেক পরিবারের জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা। অথচ গ্রামের অনেক বাড়িতে গোয়ালঘরের নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল। কোথাও গোয়ালঘর বাড়ি থেকে দূরে, কোথাও আলো নেই, আবার কোথাও রাতের পাহারারও ব্যবস্থা নেই। এই সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরেরা সহজেই অপরাধ সংঘটিত করতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের দ্রুত তৎপরতা প্রশংসনীয়। খবর পাওয়ার পর তারা নিজেরা খোঁজাখুঁজি করে গাভীটি উদ্ধার করেছেন। এটি প্রমাণ করে, সামাজিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কেবল জনগণের তৎপরতার ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একই সঙ্গে সক্রিয় হতে হবে। রঘুনাথপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। গাভীটি কোথায় নেয়া হচ্ছিল, কারা সেখানে নিয়ে গিয়েছিল এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি নাÑতা খুঁজে বের করতে হবে। স্থানীয়ভাবে রাতের টহল জোরদার করার পাশাপাশি সন্দেহজনক চলাচলের বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ গ্রাম ও এলাকায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ এবং সাধারণ মানুষের সমন্বয়ে রাতের পাহারা বা কমিউনিটি ওয়াচ ব্যবস্থা চালু করা যেতে পারে। একই সঙ্গে কৃষকদেরও গোয়ালঘরের নিরাপত্তায় সচেতন হতে হবে। পর্যাপ্ত আলো, শক্ত তালা, সম্ভব হলে সিসিটিভি এবং প্রতিবেশীদের সঙ্গে সমন্বিত পাহারার ব্যবস্থা করা যেতে পারে। তবে এসব ব্যবস্থা গ্রহণের দায়িত্ব শুধু কৃষকের নয়, গ্রামীণ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনেরও দায়িত্ব। একটি গাভী উদ্ধার হয়েছেÑএটি স্বস্তির খবর। কিন্তু এই স্বস্তিকে যেন আত্মতুষ্টিতে পরিণত করা না হয়। বরং ঘটনাটি থেকে শিক্ষা নিয়ে গ্রামাঞ্চলে গবাদিপশু চুরি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষকের ঘাম ও শ্রমে গড়ে ওঠা সম্পদ যদি রাতের আঁধারে চোরের হাতে চলে যায়, তবে তা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি গ্রামীণ অর্থনীতির ওপরও আঘাত। তাই রঘুনাথপুরের ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দামুড়হুদাসহ আশপাশের গ্রামগুলোতে গবাদিপশু চুরি প্রতিরোধে নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি। কৃষকের গোয়ালঘর যেন চোরের সহজ লক্ষ্য না হয়Ñএ জন্য এখনই কার্যকর ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ