আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতগাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২

গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২




গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এ সময় মাদক বিক্রির ৭ হাজার ৭২০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার গাংনী থানার তেরাইল এলাকায় এসআরবি-১২-এর গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান দুটি পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তেরাইল বাগানপাড়া এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় ২৫ পিস ইয়াবাসহ রাব্বি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। রাব্বি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। এরপর একই দিন রাত সোয়া আটটার দিকে তেরাইল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে এসআরবির দলটি। অভিযানে ২৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৭২০ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আব্দুর রহমানের ছেলে ইমানুর রহমান (৪০) এবং মৃত দলিম উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৬)।
এসআরবি সূত্র জানায়, পৃথক দুই অভিযানে মোট ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পাশাপাশি ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত নগদ টাকা ও মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগরে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক: ছবি খাসখবর 

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কেদারগঞ্জ বাজারের ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেনÑমুজিবনগর উপজেলার মৃত আবু বক্করের ছেলে আব্দুল ওহাব মল্লিক (৫১), মৃত শ্রী শম্ভু দাসের ছেলে শ্রী হৃদয় দাস (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে এএসআই মিলন, মুন্না ও জাহিদ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে মুজিবনগর থানায় নেয়া হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ