নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আসন্ন বার্ষিক নির্বাচন সামনে রেখে ১৫টি পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা ইউনিট। সংগঠনটির পক্ষ থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মজিদকে মনোনয়ন দেয়া হয়েছে। এদিকে সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করা অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম দলের বৃহত্তর স্বার্থে নিজেদের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা বার ভবনের তৃতীয় তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ সভায় সভাপতিত্ব করেন। সভায় সভাপতি পদে এম এম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। প্যানেলের অন্য পদগুলোতেও প্রার্থী নির্ধারণ করা হয়েছে।
মনোনীত অন্য প্রার্থীরা হলেনÑসহসভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী আলী হোসেন ও আসাদুজ্জামান গনি সালাম, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট আফরুজা আকতার ও অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট বজলুর রহমান ডাবলু। সদস্য পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফরজ আলী, অ্যাডভোকেট সেলিনা খাতুন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম (২), অ্যাডভোকেট আশিকুর রহমান রাজ, অ্যাডভোকেট তানভীর আহম্মদ শাওন ও অ্যাডভোকেট আল-আমিন বিশ্বাস মোহাম্মদ।
সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জ্যেষ্ঠ সদস্য ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু, বিশেষ পিপি অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মইন উদ্দীন মইনুল, অতিরিক্ত সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট বদিউজ্জামান, ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মানজার আলী জোয়ার্দার হেলাল, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আহসান আলী এবং সহকারী পিপি (এপিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান মিল্টন, অ্যাডভোকেট শাহজামাল জামাল ও অ্যাডভোকেট আতিয়ার রহমান (২)। এ ছাড়া অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফ, অ্যাডভোকেট আক্তারুজ্জামানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ বলেন, দলীয় বৃহত্তর স্বার্থে সবাইকে ব্যক্তিগত মতভেদ ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের পক্ষ থেকে যে প্যানেল ঘোষণা করা হয়েছে, তার পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই নির্বাচনে সংগঠনের অবস্থান তুলে ধরা সম্ভব।
মনোনয়ন পাওয়ার পর সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ ফোরামের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংগঠনের আস্থা ও দায়িত্বের মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২৮ নভেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


