আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজরাজনীতিদর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত

দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় পূর্বশত্রুতা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে দর্শনা রেলবাজারের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল কর্মী আকাশ বাদী হয়ে দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে যুবদল কর্মী সুলতানের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে কী-না তা নিশ্চিত হওয়া যায়নি। আহত দুজন হলেন দর্শনার পরানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ছাত্রদল কর্মী আকাশ (২৬) এবং হঠাৎপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে যুবদল কর্মী সুলতান (৪০)।
আকাশের অভিযোগ ও থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনা পুরাতন বাজার সমবায় মার্কেটে ক্রোকারিজের ব্যবসা করেন তিনি। সোমবার রাত আনুমানিক আটটার দিকে দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে বের হয়ে কেরুজ ফুলতলা বাজার এলাকায় পৌঁছালে সুলতান, মিতুল মিয়াসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তারা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র ও গাছ কাটার দা দিয়ে তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা ব্যবসার প্রায় ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আকাশ বাদী হয়ে দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অন্যদিকে, আকাশের ওপর হামলার ঘটনার পর প্রতিপক্ষের লোকজন একত্র হয়ে ফুলতলা এলাকায় সুলতানের ওপর পাল্টা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন। সুলতানের সঙ্গে কথা বলার জন্য তার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন তার স্ত্রী। তিনি জানান, সুলতান বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে কী-না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলার সময় উভয় পক্ষের কয়েকজনের হাতে ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র দেখা গেছে। প্রকাশ্যে এমন সংঘর্ষের ঘটনায় ফুলতলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদ্য বিদায়ী দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। দর্শনা থানার ডিউটি অফিসার মুস্তাফিজ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ