আজ ,,
,

শিরোনামঃ
📰তেলের দাম বাড়ার খবরে চুয়াডাঙ্গায় রাতেই অধিকাংশ পাম্প বন্ধ📰আলমডাঙ্গায় পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ৯ ব্যক্তি গ্রেপ্তার📰চুয়াডাঙ্গার কিরণগাছীতে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড📰সাংবাদিক রাজীব হাসান কচিকে এনজিওগ্রাম শেষে আজ হার্টে পরানো হতে পারে রিং📰সাধুহাটিতে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু📰দামুড়হুদায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট📰দামুড়হুদার ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের আদালতে জেল-জরিমানা📰ঘুমন্ত শিশুকে বিষাক্ত কীটনাশক খাওয়ানোর অভিযোগে মা আটক📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসাধুহাটিতে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

সাধুহাটিতে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু




সরোজগঞ্জ প্রতিনিধি:

ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে পুকুরের পানিতে ডুবে শান্তনা খাতুন (১১) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শান্তনা খাতুন রাঙ্গিয়ারপোতা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। সে রাঙ্গিয়ারপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে মাছ ধুতে যায় শান্তনা। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শান্তনার মরদেহ উদ্ধার করা হয়। শান্তনার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা। বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে হারিয়ে সহপাঠীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে। পরে বাদ আসর জানাজা শেষে শান্তনা খাতুনের মরদেহ নিজ এলাকায় দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ