আজ ,,
,

শিরোনামঃ
📰‘নজরুলের সাম্য ও মানবতার দর্শন ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে’📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা📰মাথাভাঙার ভাঙনে আতঙ্কে নগরবোয়ালিয়ার ১৫ পরিবার
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাটসংলগ্ন লালব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুহাটের জিকে ক্যানেলসংলগ্ন এলাকায় প্রতি বুধবার নিয়মিতভাবে এ ধরনের অবৈধ জাল কেনাবেচা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তিনজন ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্থানীয় পরিবেশবাদী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, কারেন্ট ও চায়না দুয়ারি জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী, পোকামাকড় ও শামুক আটকা পড়ে মারা যায়। ফলে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাঁরা অবৈধ জালের ব্যবহার ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে অবৈধ জালের বিস্তার রোধ করতে হলে সীমান্ত দিয়ে প্রবেশের সময় এসব জাল জব্দ এবং আমদানিকারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরি।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ