আজ ,,
,

শিরোনামঃ
📰‘নজরুলের সাম্য ও মানবতার দর্শন ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে’📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা📰মাথাভাঙার ভাঙনে আতঙ্কে নগরবোয়ালিয়ার ১৫ পরিবার
হোম পেজসাহিত্যচুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক

চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক




নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, প্রেম, বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় চলছে সাত দিনব্যাপী নজরুল উৎসব। উৎসবের চতুর্থ দিনে সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ। শিশু-কিশোরদের কণ্ঠে কবিতার আবৃত্তি এবং নজরুলের রচিত নাটকের মঞ্চায়নে দর্শক-শ্রোতারা উপভোগ করেন কবির সাহিত্য ও জীবনদর্শনের নানা দিক।
‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চতুর্থ দিনের আয়োজন। এতে চুয়াডাঙ্গা আবৃত্তি পরিষদের পরিবেশনায় ‘ছোটদের চোখে আমাদের নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান এবং সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় কাজী নজরুল ইসলামের রচিত নাটক ‘ঈদুল ফেতর’ মঞ্চস্থ হয়। আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের সাহিত্যকর্মে উঠে আসা মানবিকতা, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং শোষিত মানুষের অধিকারের বার্তা তুলে ধরেন শিল্পীরা। বিশেষ করে শিশু-কিশোরদের অংশগ্রহণে আবৃত্তি অনুষ্ঠানটি উৎসবে যোগ করে ভিন্নমাত্রা। অন্যদিকে ‘ঈদুল ফেতর’ নাটকের পরিবেশনা দর্শকদের মধ্যে সৃষ্টি করে বাড়তি আগ্রহ।
চতুর্থ দিনের অন্যতম আকর্ষণ ছিল সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর নাটক ‘ঈদুল ফেতর’। নাটকটির নির্দেশনা দেন নজীর আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাইফুল ইসলাম, আব্দুল কাদের জিলানী, আলিহিম, শাওয়াল সিদ্দিক শাফা আদ, ভবেশ কর্মকার, আশরাফুল ইসলাম মিঠুন, মো. মনির হোসেন, শহিদা বেগম ও সাবানা খাতুন। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন আহ্বান খান, আশরাফ আলী, মনিরুজ্জামান, জবেদা বেগম, ইভা ও বিজয়া। নাটকটির আবহসংগীতে ছিলেন আব্দুল হামিদ, আলোক পরিকল্পনায় নুর আলম সিদ্দিক এবং পোশাক পরিকল্পনায় শাহিদ হাসান জোয়ারদার সোনা। অন্যদিকে ‘ছোটদের চোখে আমাদের নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোয়ারা খুশী। এতে অংশ নেয় শিশু-কিশোর আবৃত্তিশিল্পী আপন, মাহিয়া, সাদিয়া, সাবা, রাইয়ান, মাশকুরা, নিহান, আলিজা, ইসরাক, রাইসা, হুমায়রা, আমিমা, আফরা, অরনি, নুসাইবা ও আবিয়াত। তাদের পরিবেশনায় নজরুলের সাহিত্য ও চেতনার নানা দিক ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, সাত দিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা অংশ নিচ্ছেন। তাদের পরিবেশনা, দক্ষতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসবকে সমৃদ্ধ করছে। প্রতিটি সংগঠন নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো পরিবেশনা উপহার দেয়ার চেষ্টা করছে। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, নজরুল উৎসব কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি জাতীয় কবির সাহিত্য, দর্শন, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন স্থানীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেয়। পাশাপাশি নতুন প্রজন্ম দেশের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হতে পারে। তিনি জানান, আগামী ৩১ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সমাপনী অনুষ্ঠানকে ঘিরে জেলার সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের আরও ভালো প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। চুয়াডাঙ্গার সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পীদের সক্ষমতা তুলে ধরতে সমাপনী দিনে সেরা পরিবেশনা উপহার দেয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রী, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, দামুড়হুদা উপজেলা জাসাসের সভাপতি আক্কাস আলী এবং অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্তসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সৌম্যজিতা শ্রুতি।
উৎসবের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটক ‘রিক্তের বেদন’। আলমডাঙ্গা কলাকেন্দ্রের সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নাটকটি পরিবেশন করবে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন। নাট্যরূপ দিয়েছেন বজলুর রহমান জোয়ারদার এবং নির্দেশনায় রয়েছেন হিরন উর রশীদ শান্ত। নাট্যরূপের মাধ্যমে নজরুলের গল্পের বিষয়বস্তু, চরিত্র ও আবেগ দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। সাত দিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় অংশ নিচ্ছে। আগামী ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকায় সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, শিল্পী ও দর্শকদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ