আজ ,,
,

শিরোনামঃ
📰চুয়াডাঙ্গায় গাঁজাসহ গ্রেপ্তার যুবকের কারাদণ্ড📰‘নজরুলের সাম্য ও মানবতার দর্শন ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে’📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা
হোম পেজবিনোদনবিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান




বিনোদন ডেস্কঃ 

বয়স ৪০। একাধিক সম্পর্কে জড়িয়েছেন বটে। তবে পাকাপাকি বিয়েতে জড়াননি। শ্রুতি হাসানের কথা বলা হচ্ছে। ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী। পেশা হোক বা ব্যক্তিগত জীবন, স্পষ্ট কথা বলতে পছন্দ করেন তিনি। এবার সোহা আলি খানের পডকাস্টে এসে বললেন নানা বিষয়ে। প্রসঙ্গক্রমে উঠে আসে বিয়ের কথাও। শ্রুতি জানান, তার কাছে বিয়ে শুধুই কাগুজে কোনো সম্পর্ক নয়। এটি দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই জাঁকজমকপূর্ণ আয়োজন বা কাগজপত্রের চেয়ে পরষ্পরের ভালোবাসা ও সম্মান জরুরি।
শ্রুতি বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’ অতীতে সম্পর্কে ছিলেন শ্রুতি। বিয়ের কথাও ভেবেছিলেন। তবে তার আগেই ভেঙে গিয়েছিল সম্পর্ক। যদিও সে ঘটনায় ‘বিয়ে’ নিয়ে তার মনে কোনো ভীতি তৈরি হয়নি
কথাপ্রসঙ্গে শ্রুতি জানান, তিনি খুব সাধারণ আয়োজনে বিয়ে করার পক্ষে। অহেতুক টাকা নষ্ট না করে সেটা অসহায়দের দেওয়া শ্রেয় বলে মনে করেন তিনি। শ্রুতি বলেন, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন! শ্রুতি এ-ও জানান, তিনি মাতৃত্ব খুব পছন্দ করেন। তবে পরিবার বা সমাজের প্রত্যাশার কারণে নয়, তিনি নিজের মতো করেই মা হতে চান।

অভিনয়ে শ্রুতির হাতে বর্তমানে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। এর মধ্যে তামিল ‘ট্রেন’-এর শুটিং সম্পন্ন, চলছে প্রি-প্রডাকশন। আর তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলমান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ