আজ ,,
,

শিরোনামঃ
📰তেলের দাম বাড়ার খবরে চুয়াডাঙ্গায় রাতেই অধিকাংশ পাম্প বন্ধ📰আলমডাঙ্গায় পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ৯ ব্যক্তি গ্রেপ্তার📰চুয়াডাঙ্গার কিরণগাছীতে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড📰সাংবাদিক রাজীব হাসান কচিকে এনজিওগ্রাম শেষে আজ হার্টে পরানো হতে পারে রিং📰সাধুহাটিতে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু📰দামুড়হুদায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট📰দামুড়হুদার ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের আদালতে জেল-জরিমানা📰ঘুমন্ত শিশুকে বিষাক্ত কীটনাশক খাওয়ানোর অভিযোগে মা আটক📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২
হোম পেজদেশের খবরখুলনা বিভাগঘুমন্ত শিশুকে বিষাক্ত কীটনাশক খাওয়ানোর অভিযোগে মা আটক

ঘুমন্ত শিশুকে বিষাক্ত কীটনাশক খাওয়ানোর অভিযোগে মা আটক




উথলী প্রতিনিধি:

জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী নিজের শিশুকন্যা আনিকা খাতুনকে বিষাক্ত কীটনাশক খাওয়ানোর অভিযোগ উঠেছে তার মা সোনিয়া খাতুনের (৩০) বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুটির নাম আনিকা খাতুন ওই এলাকার আলামিনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আলামিন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী সোনিয়া খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ঝগড়া ও মারামারিতে গড়ায়। এ সময় দুজনই লাঠি নিয়ে একে অপরকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী মেয়ে আনিকা খাতুনের মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেয়া হয় বলে অভিযোগ ওঠে। শিশুটির দাদি বিষয়টি দেখতে পেয়ে বাধা দিতে এগিয়ে গেলে তাকেও ধাক্কা দেয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ১১ মাস বয়সী শিশুকে বিষাক্ত পদার্থ খাওয়ানোর অভিযোগের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাটি তদন্ত শুরু করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, নিজের মায়ের বিরুদ্ধে শিশুর মুখে বিষাক্ত পদার্থ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। শিশুটি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের প্রকৃত কারণ, শিশুটিকে কীভাবে বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়েছে এবং ঘটনায় কার কী ধরনের সম্পৃক্ততা রয়েছেÑএসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ