আজ ,,
,

শিরোনামঃ
📰তেলের দাম বাড়ার খবরে চুয়াডাঙ্গায় রাতেই অধিকাংশ পাম্প বন্ধ📰আলমডাঙ্গায় পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ৯ ব্যক্তি গ্রেপ্তার📰চুয়াডাঙ্গার কিরণগাছীতে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড📰সাংবাদিক রাজীব হাসান কচিকে এনজিওগ্রাম শেষে আজ হার্টে পরানো হতে পারে রিং📰সাধুহাটিতে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু📰দামুড়হুদায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট📰দামুড়হুদার ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের আদালতে জেল-জরিমানা📰ঘুমন্ত শিশুকে বিষাক্ত কীটনাশক খাওয়ানোর অভিযোগে মা আটক📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসাংবাদিক রাজীব হাসান কচিকে এনজিওগ্রাম শেষে আজ হার্টে পরানো হতে পারে রিং

সাংবাদিক রাজীব হাসান কচিকে এনজিওগ্রাম শেষে আজ হার্টে পরানো হতে পারে রিং




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক রাজীব হাসান কচি অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার দুপুরে তাকে দেখতে মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে যান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির সভাপতি তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ সাইফুল ইসলাম ও জেলা কৃষকদলের সভাপতি মোকাররম হোসেন। হাসপাতালে তারা চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তারা রাজীব হাসান কচির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
জানা গেছে, গত বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সাংবাদিক রাজীব হাসান কচি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সোমবার সাংবাদিক রাজীব হাসান কচির এনজিওগ্রাম করার কথা রয়েছে। এনজিওগ্রামের প্রতিবেদন ভালো এলে সন্ধ্যার পর তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। রাজিব হাসান কচির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গার সাংবাদিক, সহকর্মী, শুভাকাক্সক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার পরিবার এবং দৈনিক আজকের খাসখবর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চায়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ