আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় মাদকসহ আটক যুবককে আদালতে জেল-জরিমানা

আলমডাঙ্গায় মাদকসহ আটক যুবককে আদালতে জেল-জরিমানা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নাঈম আলী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর চাষীপাড়া এলাকায় মুকুল আলীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে নাঈম আলীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুকুল আলীর ছেলে।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এরশাদপুর এলাকায় অভিযান চালিয়ে নাঈম আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেট আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এদিকে গ্রেফতার নাঈম আলীকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে পাঠানো হলে শুনানি শেষে তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, মাদকবিরোধী অভিযানে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ