আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় মেয়র পদপ্রার্থী জিল্লুর রহমান ওল্টুর নির্বাচনী সভা

আলমডাঙ্গায় মেয়র পদপ্রার্থী জিল্লুর রহমান ওল্টুর নির্বাচনী সভা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জিল্লুর রহমান ওল্টুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গো-হাট সংলগ্ন পানশেঠে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী জিল্লুর রহমান ওল্টু। ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মানিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাদল হোসেন, অলি আহম্মেদ, সাদ্দাম হোসেন, হাফিজুল ইসলাম প্রমুখ।
সভায় জিল্লুর রহমান ওল্টু বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে অবহেলিত। অথচ এই ওয়ার্ড পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ ও আয়ের উৎস। এখানে দেশের বৃহত্তর গো-হাট, পানের হাট, মাছের আড়ৎ, সাইকেলের হাট ও ছাগলের হাট রয়েছে। তিনি বলেন, আপনারা যদি আমাকে দোয়া ও আশীর্বাদ করেন, তাহলে কথা দিচ্ছিÑএই এলাকাকে একটি আধুনিক নগরায়ন হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। যা বৃহত্তর এই জনপদে একটি মডেল হিসেবে পরিগণিত হবে। জিল্লুর রহমান ওল্টু আরও বলেন, ২ নম্বর ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি। তাদের সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। এ ছাড়া এলাকার রাস্তাঘাট ও পানি নিষ্কাশনব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করে এলাকাকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ