আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলুকদিয়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

আলুকদিয়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টায় আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। তিনি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন হাওয়া বেগম। আলুকদিয়া বাজার এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। এ সময় পিকআপটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি ধাওয়া করে আটক করেন। একই সঙ্গে চালক মোহাম্মদ শুকুর আলীকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক শুকুর আলী ঝিনাইদহের কালীগঞ্জ থানার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে আলুকদিয়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন হাওয়া বেগম। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পিকআপসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এসআই শরিফুল ইসলাম আরও বলেন, নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ