আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাকার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগের তাগিদ

কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগের তাগিদ




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত করে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবাল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন চুয়াডাঙ্গার আয়োজনে এবং জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এরশাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু শ্রেণিকক্ষের পাঠদানের ওপর নির্ভর করে না। শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক আচরণ ও ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশের জন্য শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বিদ্যালয়ে শিক্ষার্থীর পাঠদানের পাশাপাশি তার আচরণ, নৈতিকতা, প্রযুক্তি ব্যবহারের ধরন ও মানসিক বিকাশের দিকেও নজর দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষক ও অভিভাবকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সুন্দর ও নিরাপদ করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ