আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগকুষ্টিয়া মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্যু

কুষ্টিয়া মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে জেলের মৃত্যু




কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পরিমল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভরা নদীতে তীব্র স্রোতের মাঝে বিকেলে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল বড় সুতোয় বাঁধা বরশি দিয়ে নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ স্রোতে ডিঙি নৌকা উল্টে গেলে বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। এরপর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিল। বিকেল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে জেলে নদীতে পড়ে যায়। এ সময় তার শরীরের বড়শি পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শি সহ সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ