আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় গাঁজাসহ দুজন গ্রেপ্তার, আদালতে সাজা

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুজন গ্রেপ্তার, আদালতে সাজা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৬৫ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের আমলি আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। জেলার বিভিন্ন এলাকায় দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে জীবননগর থানা এলাকার গয়েশপুর মাঠপাড়া থেকে সরোয়ার হোসেন ওরফে চাড়ু (৫৯) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গোরস্তানপাড়া থেকে টিপু আলীকে (৩৪) আটক করা হয়।
অভিযানে টিপু আলীর কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা এবং সরোয়ার হোসেনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৬৫ গ্রাম। গ্রেপ্তার সরোয়ার হোসেন ওরফে চাড়ু জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাঠপাড়ার মৃত ওহাব বক্স মন্ডলের ছেলে। অপর আসামি টিপু আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গোরস্তানপাড়ার তছলিম আলীর ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ