আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মুকুল (৬২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গতকাল রবিবার বিকেল চারটার দিকে আলুকদিয়া রোমেলা স্কুলের পেছনে একটি পানের বরজে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলুকদিয়া স্কুলপাড়া এলাকার ওই তরুণীকে পানের বরজে নিয়ে গিয়ে মুকুল ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান বলেন, ঘটনার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ