আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গার মোমিনপুরে প্রবীণ আব্দুল বারীর পাশে শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গার মোমিনপুরে প্রবীণ আব্দুল বারীর পাশে শরীফুজ্জামান শরীফ




নিজস্ব প্রতিবেদক:

জীবনের ১১২টি বসন্ত পেরিয়ে বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি গ্রামের বাসিন্দা আব্দুল বারী। বয়সের ভারে শারীরিক নানা সমস্যায় ভুগছেন তিনি। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা পরিষদ ও মোমিনপুর ইউনিয়ন পরিষদ। গতকাল বুধবার বিকেল ৫টায় প্রবীণ আব্দুল বারীর শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নিতে তার বাড়িতে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।
পরিদর্শনকালে জেলা পরিষদের পক্ষ থেকে আব্দুল বারীর হাতে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ৫ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয়। একই সঙ্গে তার সার্বিক খোঁজখবর নেয়া হয়। শারীরিক চিকিৎসার প্রয়োজন হলে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন জেলা পরিষদের প্রশাসক। এছাড়া মোমিনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আব্দুল বারীর পরিবারের জন্য খাদ্য ও ব্যবহার্য সামগ্রী দেয়া হয়। এর মধ্যে রয়েছে এক বস্তা চাল, তিন লিটার তেল, আটা, চিনি, লবণ ও ডাল। পাশাপাশি তার ব্যবহারের জন্য লুঙ্গি, গেঞ্জি ও গামছা দেয়া হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ব্যক্তিরা বলেন, সমাজে প্রবীণ মানুষেরা আমাদের ইতিহাস, অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক। জীবনের শেষপ্রান্তে এসে তাদের একাকিত্ব ও অসহায়ত্ব দূর করতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। আব্দুল বারীর মতো প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল হক, ইউনিয়ন পরিষদের সচিব চির কুমার সাহা কনক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক হাসান আলী, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস এবং সদর উপজেলা ওলামা দলের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর আজিবর হোসেন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের কাউন্সিলর আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শিশু বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক (১ নম্বর ওয়ার্ড), মোহাম্মদ আমিনুল ইসলাম (৭ নম্বর ওয়ার্ড), মোহাম্মদ আখতারুজ্জামান উজ্জ্বল (৯ নম্বর ওয়ার্ড), সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোছাম্মদ আইরিন আক্তার, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোছাম্মদ রত্না আক্তার লতা, প্যানেল চেয়ারম্যান আসাদুল হকসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ