আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের জলাশয়কে সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো এবং শিক্ষার্থীদের জলজ সম্পদ ও মৎস্যচাষ সম্পর্কে বাস্তব ধারণা দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদ রেজা, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল জব্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পোনা অবমুক্তকালে অতিথিরা বিদ্যালয়ের পুকুরের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত পরিচর্যা এবং মাছের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বিদ্যালয়ের নিজস্ব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি মৎস্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তারা উল্লেখ করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, পুকুরে মাছের পোনা অবমুক্ত করার ফলে শিক্ষার্থীদের মধ্যে মৎস্যচাষ ও জলজ জীববৈচিত্র্য সম্পর্কে আগ্রহ তৈরি হবে। একই সঙ্গে বিদ্যালয়ের পুকুরটি সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ