আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাচুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদের দাবি উঠেছে

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদের দাবি উঠেছে




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে শিক্ষার উপযোগী ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কলেজের প্রধান ফটকের আশপাশে অনুমোদনহীনভাবে দোকানপাট বসায় একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের পক্ষে আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান।

আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ জেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ কলেজের সামনের অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট বসানো হয়েছে। এতে কলেজের সামনের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষার সময় কলেজে আসা অভিভাবকেরা বাইরে অপেক্ষা করার মতো জায়গাও পান না। দোকানপাট ও মানুষের ভিড়ে কলেজের সামনের অংশ অনেকটা অগোছালো হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে। লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়, এসব দোকানের কোনো কোনোটি থেকে ধূমপান ও মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। এর ফলে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশ নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের আসক্তি শিক্ষার্থীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পথ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন আবেদনে সাক্ষরকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কলেজের সামনে বহিরাগত কিছু মানুষের আনাগোনা ও অবস্থানের কারণে নারী শিক্ষার্থীদের ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে। এতে অনেক নারী শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিকভাবে কলেজে যাতায়াত করতে অস্বস্তি বোধ করছেন।

শিক্ষার্থীরা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের পরিবেশ হওয়া উচিত পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ। সেখানে অবৈধ দোকানপাট, ধূমপান-মাদক বিক্রির অভিযোগ এবং বহিরাগতদের অনাকাক্সিক্ষত উপস্থিতি কোনোভাবেই শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দ্রুত কলেজের সামনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কলেজের সামনে বহিরাগতদের অনাকাক্সিক্ষত আড্ডা ও ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

জেলা প্রশাসকের কাছে দেয়া আবেদনে শিক্ষার্থীরা তাদের এসব সমস্যা বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের পক্ষে আবেদন প্রদানকালে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, লতিফুর রহমান, আমির হামজা, সুমন, মাহফুজ রিয়ন, রাসেল, নাদিয়া তাসনিম ও আব্দুল বাসেত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ