আন্দুলবাড়িয়া প্রতিনিধি:
জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ সুমন হোসেন (২৯) ও কামরুল ইসলাম (৪৪) নামের দু’মাদক সেবনকারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে কেডিকে ইউনিয়নের দেহাটি দোসীমানাপাড়ার রুবেল হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে গাঁজাসহ ঘোরাফেরা করাকালে তাদের আটক করা হয়। আটক গাঁজা সেবনকারী সুমন আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা লাইনপাড়ার আযুব আলীর ছেলে ও কামরুল ইসলাম আন্দুলবাড়িয়া মাঠপাড়ার আব্দুর রশিদের ছেলে। আটক দু’মাদক সেবনকারীকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ তথ্য সুত্রে জানতে পারেন দেহাটি দোসীমানাপাড়ায় রুবেল হোসেনের মুদি দোকানের সামনে গাঁজাসহ দু’সেবনকারী অবস্থান করছে। এ তথ্য পেয়ে তিনি শাহাপুর ক্যাম্প ইনচার্জকে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে ক্যাম্প ইনচার্জ এসআই একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫ গ্রাম গাঁজাসহ সুমন ও কামরুলকে আটক করা হয়। পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে জীবননগর থানায় হস্তান্তর করে। আটক সুমন পুলিশী জিজ্ঞাসাবাদে জানান, তিনি ৯শ টাকা দিয়ে ও কামরুল ২শ ৫০ টাকা দিয়ে এক ব্যবসায়ীর নিকট থেকে এ গাঁজা ক্রয় করেছেন। তবে এ সময় তারা ব্যবসায়ীর নাম বলতে পারেননি। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জীবননগর থানায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


