আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

জীবননগরে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম




জীবননগর অফিস:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে রাস্তার ওপর ময়লা ফেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের একটি প্রধান সড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র ও হাসুয়া দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত ব্যক্তিরা হলেন রিয়াজ, সুখী, ফারুক ও আশুরা। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নতুনপাড়া গ্রামের একটি প্রধান সড়কের ওপর ময়লা ফেলা নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন। হামলার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহতদের স্বজনেরা বলেন, রাস্তার ওপর ময়লা ফেলা নিয়ে প্রতিবাদ করার মতো একটি বিষয়কে কেন্দ্র করে এভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, ঘটনার খবর পুলিশ পেয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে হামলার ঘটনার পর নতুনপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে আতঙ্কও তৈরি হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ