আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগঝিনাইদহে আসামিবীহিন ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ

ঝিনাইদহে আসামিবীহিন ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ও রাতে সীমান্তের দুটি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৫/২-এস থেকে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলু মিয়ার আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেখান থেকে আসামিবিহীন ৪৭ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে-পরে একই দিনে সীমান্তের আরেকটি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের একটি পাকা সড়কের পাশ থেকে ভারতীয় কীটনাশকগুলো উদ্ধার করা হয়। হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। এ সময়ও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার পৃথক দুটি অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও অন্যান্য ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ