আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজস্বাস্থ্যঝিনাইদহে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, লাখ টাকা জরিমানা




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওই ক্লিনিকের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বারবাজারে অবস্থিত ক্লিনিকটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। এসময় তিনি অপারেশন থিয়েটারেই মারা যান। কিন্তু নবজাতক বেঁচে যান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। এসময় ক্লিনিকটি সিলগালা ও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, খাবার দুধসহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ