আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগট্রাকের সাথে সংঘর্ষে পূর্বাশার সুপারভাইজার নিহত, আহত ১৫ যাত্রী

ট্রাকের সাথে সংঘর্ষে পূর্বাশার সুপারভাইজার নিহত, আহত ১৫ যাত্রী




নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ময়দাবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের সজোরে ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার জুয়েল রানা (২৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের ছগির উদ্দীনের ছেলে। তিনি পূর্বাশা পরিবহনের ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
করিমপুর হাইওয়ে থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল পূর্বাশা পরিবহনের একটি বাস। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫। একই সময়ে ময়দা বোঝাই একটি ট্রাক মাগুরার দিকে যাচ্ছিল। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪। শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছানোর পর হঠাৎ ট্রাকটির একটি টায়ার বিস্ফোরিত হয়। এতে চালক ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড় করিয়ে টায়ার পরিবর্তনের কাজ শুরু করেন। এ সময় পেছন দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় বাসের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসেছিলেন সুপারভাইজার জুয়েল। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুই বছরের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম বলেন, টায়ার বিস্ফোরণের পর ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে বাসের সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। নিহত জুয়েলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ