আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিদর্শনায় ব্যবসায়ীর অফিস-বাসায় হামলার ঘটনায় যুবদল নেতা ব্রাইট বহিষ্কার 

দর্শনায় ব্যবসায়ীর অফিস-বাসায় হামলার ঘটনায় যুবদল নেতা ব্রাইট বহিষ্কার 




দর্শনা অফিস:

দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানিকারক-রপ্তানিকারক রফিকুল ইসলামের অফিস ও বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া দর্শনা পৌর যুবদলের সদস্য রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার তাকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে দর্শনা থানায় মামলা করেছেন। মামলায় চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় ব্রাইট ছাড়াও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মোহাম্মদ আমিন (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে দর্শনা রেলগেট এলাকায় সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সম্প্রতি দর্শনা বন্দর দিয়ে একটি পাথরের চালান খালাসের কাজ পাওয়ার পর তাকে মোটা অঙ্কের চাঁদা দেয়ার জন্য চাপ দেয়া হয়। রফিকুল ইসলামের দাবি, প্রথমে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ঘটনার আগের রাতেও ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। শুক্রবার সকালে টাকা না দিলে অফিসে হামলা ও ভাঙচুরের হুমকি দেয়া হয়। এর কিছুক্ষণ পর লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি তার অফিসে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা তার অফিসে ঢুকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফটোকপি মেশিন ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় অফিসে রাখা নগদ ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং তার স্বাক্ষর করা দুটি ব্যাংক চেক নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, দর্শনা রেলগেট এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের বাসা ও অফিসে চাঁদা দাবির অভিযোগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে কিছু নাম পাওয়া গেছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর উল্লাহ বলেন, সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে মামলায় নাম আসার পর দর্শনা পৌর যুবদলের সদস্য রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাকিবুল হাসান ব্রাইটকে দর্শনা পৌর যুবদলের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
তবে এ ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার। তিনি বলেন, ব্রাইট ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে তারা জানতে পেরেছেন। এরপরও তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ