আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড

দামুড়হুদায় ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ আনারুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশ উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকায় অভিযান চালায়। এ সময় জয়রামপুর কাঠালতলা গ্রামের আসমত আলীর বাড়ির পূর্ব পাশ থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, অভিযানে এসআই (নিরস্ত্র) পবিত্র মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সামনে আনারুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনে থাকা লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে ইয়াবাটি জব্দ করা হয়। গ্রেপ্তার আনারুল ইসলাম জয়রামপুর (কাঠালতলা) গ্রামের আসমত আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের পর আনারুল ইসলামকে থানায় নেওয়া হয়। পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ