দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা সদরে এবং মোক্তারপুর গ্রাম থেকে একইদিনে দুইটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরের দল। প্রতিনিয়ত দামুড়হুদা থানাধীন এলাকায় বাইসাইকেল, মোটরসাইকেল, পাখিভ্যান, গরু চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। পচারের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছে এলাকার মানুষ। এর থেকে পরিত্রাণ চাই এলাকাবাসী। এ ঘটনা রোধে পুলিশ সুপার দৃষ্টি দেবেন এমনটি চাওয়া জনসাধারণের।
গতকাল রবিবার রাতে দামুড়হুদা দশমিপাড়ায় রাত ৯ টার দিকে বসত বাড়িব ভিতর থেকে একই দিনে বেলা ১২ টার সময় মোক্তারপুর-কার্পাসডাঙ্গা সড়কের বোস ব্রিক্সের সামনে থেকে মোটর সাইকেল দুটি চুরি করে নিয়ে যায় চোরের দল। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানাযায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর নতুন পাড়ার আতিয়ার রহমানের ছেলে আব্দুস সামাদ মোক্তারপুর সড়কের বোস ব্রিক্সের সামনে বাজাজ পালসার মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নাম্বর চুয়াডাঙ্গা-ল ১২-৪৩৫০ রং কালো ও লাল) রেখে সাইডে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে মোটর সাইকেলটি আর নাই। এদিকে দামুড়হুদা দশমি পাড়ার মৃত- হাজারি মোল্লার ছেলে লাল্টু মোল্লা রাত অনুমান ৯ টার দিকে বসত ঘরে ভিতরে নিজ ব্যবহৃত লাল কালো ডিসকভারী-১২৫ যার রেজিস্ট্রেশন বিহীন ইঞ্জিন নং–ঔতঢডজএ৩২৫১৭, চ্যাসিস নং-চঝটই৪৪ইণ৭ঝঞক৩৪১৬৯ মোটরসাইকেলটি রেখে ঘুমাতে যায়। পরে সকাল ৬ সময় ঘুম হতে উঠে দেখে তার ঘরের কাঠের দরজার তালা ভেঙ্গে পড়ে আছে এবং ভিতরে রাখা তার মোটরসাইকেলটি নাই। ঐ সময় সে ডাক-চিৎকার করিলে স্থানীয় লোকজন এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এই ঘটনায় প্রায় দুইজনের সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দামুড়হুদা থানাধীন এমন চুরির ঘটনায় সাধারণ জনগণের মধ্যে একটি চুরি আতঙ্ক বিরাজ করছে। কোথাও নিরাপদে রাখতে পারছ না কোন জিনিষ। সাধারণ মানুষ তার ব্যবহৃত জিনিষ নিরাপদে রেখে স্বস্তিতে কাজ করার কোন উপায় নাই মুহূর্তের মধ্যে হয়ে চুরি যাচ্ছে। এই ঘটনায় দামুড়হুদা মডেল থানার অফিসার শেখ মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, এমন চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


