দামুড়হুদা অফিস:
দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে। আটকৃতরা হলেন মিকাইল হোসেন (১৯) বিষ্ণুপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও মারুফ হোসেন (২২) একই গ্রামের হেলাল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিষ্ণুপুর ফরাজী পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এস আই প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে বিষ্ণুপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মিকাইল হোসেন ও একই গ্রামের হেল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাদেরকে আটক সোপর্দ করা হবে।


