আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজবিনোদনদিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে আলোচনা, অভিনেত্রী যা বললেন

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে আলোচনা, অভিনেত্রী যা বললেন




বিনোদন ডেস্কঃ
কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল হওয়া নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি স্পষ্ট করে বর্ষীয়ান এই অভিনেত্রী জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনাটি সত্য হলেও তা ঘটেছে প্রায় দুই যুগ আগে, সাম্প্রতিক সময়ে নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশ বিশেষ ছড়িয়ে পড়ার পর এই আলোচনার সূত্রপাত হয়। সেখানে দিলারা জামানের কথা ছিল এমন, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’
তবে সাক্ষাৎকারটিতে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার না থাকায় সাধারণ মানুষের মাঝে নানা আলোচনার সৃষ্টি হয়।
ঘটনার বিস্তারিত তুলে ধরে সম্প্রতি দিলারা জামান সংবাদ মাধ্যমে জানান, প্রায় ২০-২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমি দখলের ঘটনাটি ঘটেছিল। তবে জমির সব কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি বুঝে পেয়েছিলেন।
জমিটি বুঝে পাওয়ার পর তা বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন তিনি। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন। শ্যামলীর সেই জমিতে এখন দশতলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ