আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগনিখোঁজের ৯ দিন পর চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে লাশ উদ্ধার

নিখোঁজের ৯ দিন পর চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে লাশ উদ্ধার




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মাইজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহত মাইজ উদ্দিন ঢাকার লালবাগ থানার রসুলবাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ঢাকার রসুলবাগ এলাকার একটি জুতা তৈরির কারখানায় প্রায় আট থেকে নয় বছর ধরে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইজ উদ্দিন গত নয় দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তার খোঁজ করছিলেন। এরই মধ্যে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কীভাবে মরদেহটি মাথাভাঙ্গা নদীতে এলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ