আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজবিনোদনবিয়ে নিয়ে ভুয়া খবরে চটলেন পূজা চেরি, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বিয়ে নিয়ে ভুয়া খবরে চটলেন পূজা চেরি, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি




বিনোদন ডেস্কঃ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়। তথ্য যাচাই না করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে আইনি ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের এক পোস্টে পূজা জানান, গত কিছুদিন ধরে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো নির্দিষ্ট পেশার কারো সাথে, আবার কখনো অন্য কারো সাথে নাম জড়িয়ে কাল্পনিক নিউজ তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর।

তিনি বলেন, ‘একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম— আমি এনগেজড এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নিজেই তা আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই। বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছি। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই কারণে ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী? তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ আইনত অপরাধ উল্লেখ করে পূজা লিখেছেন, ‘অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারও শাস্তিযোগ্য অপরাধ বলে তিনি উল্লেখ করেন। সবশেষে পূজা আশা প্রকাশ করেন, সংবাদকর্মীরা এখন থেকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন। অন্যথায় নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হবেন বলে সতর্ক করেন তিনি।

পূজাকে সর্বশেষ গেল কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত ‘দম’ সিনেমায় দেখা গিয়েছিল। অভিনেত্রীর বিপরীতে ছিলেন আফরান নিশো। এছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ