আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগব্যবসায়ী রায়হানের নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

দর্শনায় ব্যবসায়ীর অফিস ভাঙচুরের মামলায় সিএন্ডএফ:

ব্যবসায়ী রায়হানের নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনায় ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সিএন্ডএফ ব্যবসায়ী রায়হান মিয়াকে আসামি করার প্রতিবাদ জানিয়েছে ‘দর্শনা ল্যান্ড কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন’। একই সঙ্গে মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে রায়হান মিয়ার নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলী লিখিত বক্তব্যে এসব দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর দর্শনা রেলইয়ার্ডে ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্শনা থানায় একটি মামলা করেন। ওই মামলায় সিএন্ডএফ ব্যবসায়ী ও মেসার্স ফিজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রায়হান মিয়াকে আসামি করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, রফিকুল ইসলাম ও রায়হান মিয়ার মধ্যে ব্যবসায়িক মনোমালিন্য বা প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু এ ধরনের ব্যবসায়িক বিরোধের কারণে একজন ব্যবসায়ীকে হয়রানি করা কোনোভাবেই সমীচীন নয়। রায়হান মিয়াকে মামলায় আসামি করার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। তিনি বলেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আক্রমণ বা ভাঙচুরের ঘটনা কখনোই কাম্য নয়। এ ধরনের ঘটনায় ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাই ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা জরুরি। সংবাদ সম্মেলনে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে না, তাদের মামলা থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে হাজী খন্দকার শওকত আলী বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কোনো পক্ষের প্রভাব বা চাপের বাইরে থেকে তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে মামলায় সিএন্ডএফ ব্যবসায়ী রায়হান মিয়াকে আসামি করার বিষয়টি পুনর্বিবেচনা করে তদন্তের মাধ্যমে তার নাম প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আশরাফুল আলম, সহসভাপতি মাহবুবুল ইসলাম খোকন, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনির, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম পাঠান, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম এবং সদস্য রবিউল ইসলাম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ