আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওলানা হুমায়ুন কবির, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মঈনুদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা সোহেল রানা, জহুরুল ইসলাম, বিএসসি শিক্ষক উজ্জ্বল হোসেন, ক্রীড়া শিক্ষক আবু জাফর পল্টুসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়। কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন হাফেজ আমির হামজা, হাফেজ ফাহিম, মারুফা খাতুন ও মুন্নি খাতুন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সুপার মাওলানা রুহুল আমিন বলেন, ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। ইনশাআল্লাহ, আগামীতেও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তিনি কৃতী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে আন্তরিকভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ