আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগভারতে পারাপারকালে জীবননগর সীমান্তে ৬ হিজড়া আটক

ভারতে পারাপারকালে জীবননগর সীমান্তে ৬ হিজড়া আটক




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তৃতীয় লিঙ্গের ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাংগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করছিলেন। এ সময় সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বাজারপাড়ার জাহাঙ্গীরের মেহগনি বাগানে সন্দেহজনক গতিবিধি দেখতে পান বিজিবি সদস্যরা। পরে সেখানে অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। বিশেষ টহল ও অভিযানটি পরিচালিত হয় সুবেদার ওমর আলীর নেতৃত্বে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্র জানিয়েছে, আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ