জীবননগর অফিস:
আসন্ন মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহা. কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহা. আশরাফ আলীর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবননগর উপজেলা শাখার সদস্য সচিব মোকছেদুর রহমান রিমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহা. কামরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম। দলের দুঃসময়ে চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েও আমি আপনাদের ছেড়ে যাইনি। আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো চাচাÑসে কারণেই আমার নিজ ওয়ার্ড থেকেই আল্লাহর নাম নিয়ে এই যাত্রা শুরু করলাম।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ ৭নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহা. খালেক প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহা. সাফায়েত হোসেন সুমন, জীবননগর উপজেলা বিএনপির সদস্য মোহা. নিজাম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ ও মোহা. সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহা. কামাল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহা. শফিকুল ঢালী, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও মোহা. খলিল মন্ডল, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুবদল নেতা সাইমুম হাসান রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তিসাস এবং ছাত্রদল নেতা তুহিন মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


