আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতমহেশপুর সীমান্তে  আসামীবিহীন ভারতীয় মাদক-ওষুধ ও কীটনাশক জব্দ

মহেশপুর সীমান্তে  আসামীবিহীন ভারতীয় মাদক-ওষুধ ও কীটনাশক জব্দ




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধ ও কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তের বিভিন্ন আমবাগানে পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলম মিয়ার আমবাগানে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। অভিযানকালে আমবাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৮২০ পিস ভারতীয় ভায়াগ্রা ও ১৮ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কোনো চোরাকারবারি বা সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি। একই সময় ও একই এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আরও ১ হাজার ৫৯০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে বিজিবি। নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৮/৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের দক্ষিণপাড়া মাঠের জহুরুলের আমবাগানে হাবিলদার মো. ওলিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১২৯ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এ অভিযানেও কোনো আসামিকে আটক করা যায়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক, ওষুধ, কীটনাশকসহ বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ