আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিমেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন




মেহেরপুর অফিস:

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার উপরে বাংলাদেশ’Ñএ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব এ. বাকী বিল্লাহ
এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক আলিফ আরাফাত খান, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি নেয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে গত ছয় মাসে সারাদেশে ৩ কোটি গাছের চারা রোপণ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আগামী তিন মাসের মধ্যে আরও ৩ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হবে। বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দেশকে সবুজ-শ্যামলে ভরে তোলার পাশাপাশি কৃষকদের মাঝেও চারা বিতরণ করা হচ্ছে। মেহেরপুরেও প্রতিদিন বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ