আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগমেহেরপুরে ৬০ অসহায় নারীকে দেয়া হলো সেলাই মেশিন

মেহেরপুরে ৬০ অসহায় নারীকে দেয়া হলো সেলাই মেশিন




মেহেরপুর প্রতিনিধি:

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার গাংনী উপজেলা মিলনায়তনে ‘সেলাই মেশিন বিতরণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাবিদ হোসেন।
অনুষ্ঠানে ৬০ জন অসহায় ও হতদরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও দুস্থ নারী-পুরুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
জেলা পরিষদের প্রধান সহকারী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনউদ্দিন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী অসহায় নারীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ