মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান ওরফে ছোটকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক মামলায় আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ওসি হুমায়ুন কবির। আব্দুল মান্নান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


