আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতমেহেরপুর বড়বাজারে গাঁজাসহ সবজি ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেরপুর বড়বাজারে গাঁজাসহ সবজি ব্যবসায়ী গ্রেপ্তার




মেহেরপুর অফিস:

মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২০ গ্রাম গাঁজাসহ জিয়ারুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার জিয়ারুল ইসলাম মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড ফুলবাগানপাড়ার নয়মুদ্দীনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় মজিবুরের মুদি দোকানের সামনে জিয়ারুল ইসলামের নিয়ন্ত্রণাধীন ও ভাড়া নেয়া কাঁচামালের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের টেবিলের নিচে লুকানো অবস্থায় ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজাসহ জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাশেল আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ