আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিসাঈদী-হাবিবুর রহমানের স্মরণে সরোজগঞ্জে জামায়াতের আলোচনা সভা

সাঈদী-হাবিবুর রহমানের স্মরণে সরোজগঞ্জে জামায়াতের আলোচনা সভা




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদী ও মাওলানা হাবিবুর রহমানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা সরোজগঞ্জে আয়োজিত এ স্মরণসভায় জামায়াতে ইসলামী ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় মরহুম আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদী ও মাওলানা হাবিবুর রহমানের জীবন, কর্ম ও ইসলামী সমাজ প্রতিষ্ঠায় তাদের অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুমদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তাদের স্মৃতি ও আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর ইউনিট টিমের সদস্য ও কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ, চুয়াডাঙ্গা সদর থানার প্রচার সম্পাদক ও শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দিন, শংকরচন্দ্র ইউনিয়ন আমির আসাদুল হক, কুতুবপুর ইউনিয়নের সেক্রেটারি মহরম মুন্সি, শংকরচন্দ্র ইউনিয়ন সেক্রেটারি মহন মিয়া এবং সরোজগঞ্জ বাজার শাখার সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার।
এছাড়া আব্দুল মালেক, আনোয়ার হোসেন, তারিফুল ইসলাম, আমিরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্মরণসভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মরহুমদের আদর্শ, ইসলামী মূল্যবোধ ও সমাজকল্যাণমূলক চিন্তাধারা অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ