হাটবোয়ালিয়া প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় চেকপোস্টে অভিযান চালিয়ে এক পুরিয়া গাঁজাসহ তপন ওরফে দবির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প এলাকার এসকে এসবি ইটভাটার সামনে চেকপোস্ট ডিউটি চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২০০ টাকা মূল্যের এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তপন ওরফে দবির মেহেরপুরের গাংনী থানার গজারিয়া-হেমায়েতপুর গ্রামের শাজাহান মালিতার ছেলে।
হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আইসি এএসআই (নিঃ) সরদার হাছিবুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) ছানোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


