আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগহিজলগাড়ী কাঁচাবাজারের উন্নয়নকাজে অনিয়ম, নির্মাণ কাজ বন্ধ

হিজলগাড়ী কাঁচাবাজারের উন্নয়নকাজে অনিয়ম, নির্মাণ কাজ বন্ধ




নেহালপুর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার হিজলগাড়ী কাঁচাবাজারের নির্ধারিত উন্নয়নকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সিডিউল অনুযায়ী কাজের মান বজায় না রেখে দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। একপর্যায়ে তাদের বাধার মুখে উন্নয়নকাজ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, হিজলগাড়ী কাঁচাবাজারের সামগ্রিক উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ পাওয়ার পর সম্প্রতি সেখানে উন্নয়নকাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজে নির্ধারিত সিডিউল অনুসরণ না করার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, কাজে অত্যন্ত নিম্নমানের ইট ও সুরকি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় সিমেন্টের পরিমাণও কম দেয়া হচ্ছে। ফলে নির্মাণকাজের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তারা কয়েক দফা কাজের মান নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করলেও তাতে কোনো গুরুত্ব দেয়া হয়নি। বরং নিম্নমানের উপকরণ ব্যবহার করেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকে। গতকাল সোমবার উন্নয়নকাজের গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হলে ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান নিয়ে প্রশ্ন তুলে তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণকাজে ব্যবহৃত ইট, সুরকি ও সিমেন্টের মান এবং সেগুলোর সঠিক অনুপাত নিয়ে প্রশ্ন তোলা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়রা কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
বাজারের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারটি আমাদের প্রতিদিনের রুটিরুজির জায়গা। বহু চেষ্টার পরে সরকারি বরাদ্দ এলো, অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের পকেট ভরতে নিম্নমানের কাজ করছে। একটু বৃষ্টি হলেই যদি সব ধসে পড়ে, তবে এই উন্নয়নের অর্থ কী? আমরা চাই কাজের গুণগত মান নিশ্চিত করে সঠিকভাবে কাজ শেষ করা হোক।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সরকারি অর্থে কোনো উন্নয়নকাজ হলে তার সুফল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাওয়ার কথা। কিন্তু নিম্নমানের উপকরণ দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করা হলে অল্প সময়ের মধ্যেই তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগও বাড়বে। এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত সরেজমিনে হিজলগাড়ী কাঁচাবাজার পরিদর্শন করতে হবে। একই সঙ্গে উন্নয়নকাজে ব্যবহৃত ইট, সুরকি, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা করতে হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, অভিযোগটি দ্রুত সরেজমিনে তদন্ত করে দেখা হবে। সরকারি বরাদ্দের অর্থে পরিচালিত এই উন্নয়নকাজে প্রকৃতপক্ষে কোনো অনিয়ম হয়ে থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নির্ধারিত নকশা ও সিডিউল অনুযায়ী কাজের গুণগত মান নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ