আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিঅপরাধের সঙ্গে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থাসহ দল থেকেও বিচ্যুত করা হবে: শরীফ

অপরাধের সঙ্গে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থাসহ দল থেকেও বিচ্যুত করা হবে: শরীফ




নিজস্ব প্রতিবেদক:

‘করব কাজ, গড়ব দেশÑগণতান্ত্রিক বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার আলী হোসেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, বিএনপি প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং দেশের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং বিএনপির রাজনৈতিক ইতিহাস ও প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন তারা। আলোচনায় বক্তারা বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ এসেছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের বিভিন্ন সময়ের ভূমিকা বিএনপির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তারা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের পারস্পরিক সম্মান, সৌজন্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যথাযথ সম্মান ও ভদ্রতার সঙ্গে চলতে হবে। বিশেষ করে ছাত্রদল ও যুবদলের কোনো নেতা-কর্মীর মাধ্যমে কারও প্রতি অপমানজনক বা অসম্মানজনক আচরণ হলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। ছাত্রদল ও যুবদলের সাংগঠনিক কাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংগঠনের নিজস্ব কেন্দ্রীয় নেতৃত্ব, গণতান্ত্রিক কাঠামো ও সাংগঠনিক নিয়ম রয়েছে। তারা বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠন। তাই কোনোভাবেই বিএনপির নেতাদের ব্যবহার, অপমান বা অপদস্থ করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, একজন ইউনিয়ন নেতার ওপর যখন মানুষ আস্থা রাখে এবং তাকে ভোট দেয়ার প্রত্যাশা করে, তখন সেই নেতাকেও নিজের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে হবে। তিনি কতজন মানুষের উপকার করছেন, কতজন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এলাকার মানুষ তাকে কতটা ভালোভাবে গ্রহণ করছেÑএসব বিষয় একজন রাজনৈতিক নেতার বিবেচনায় রাখতে হবে। চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ৫ তারিখের পর থেকে বিভিন্ন পর্যায়ের তালিকা সম্পাদন করা হয়েছে। ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে এসব তালিকা অনুযায়ী চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের যাচাই-বাছাই করা হবে। এজন্য সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। যে দলেরই নেতা-কর্মী হোক না কেন, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং দল থেকেও বিচ্যুত করা হবে। তিনি আরও বলেন, দলের স্বার্থ ও নিজের রাজনৈতিক অবস্থানকে সমুন্নত রাখতে প্রয়োজনে তাকে কঠোর হতে হবে। কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা অপকর্মকে প্রশ্রয় দেয়া হবে না।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে শরীফুজ্জামান শরীফ বলেন, অনেক ত্যাগ ও দীর্ঘ প্রতীক্ষার পর আন্দোলন-সংগ্রামের কঠিন পরীক্ষা পেরিয়ে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির বিজয় এসেছে। এখন রাষ্ট্রক্ষমতায় আসার পর মানুষের সেবা করাই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, মানুষের জন্য যে সেবামূলক কার্যক্রমগুলো করার কথা, সেগুলো যদি বিএনপি করতে না পারে, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় কিংবা অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে, তাহলে এর পরিণতিও ভালো হবে না। জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে হবে এবং জনগণের আস্থা ধরে রাখতে হবে। বিএনপির রাজনৈতিক চরিত্র তুলে ধরে তিনি বলেন, জাতীয়তাবাদী দল কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি সেবামূলক সংগঠন। এই দলের নেতা-কর্মীদের জনগণের হয়ে কথা বলতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের বিভিন্ন ছোট ছোট দায়িত্ব দিয়ে তাদের সাংগঠনিক দক্ষতা ও ভূমিকা যাচাই করা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, দলের আদর্শ ও সাংগঠনিক চেতনার পরিবর্তে ব্যক্তিগত লোকজনকে দিয়ে কাজ করানো হচ্ছে। এমনকি অন্য দলের কর্মীদের দিয়েও বিভিন্ন কাজ করানোর প্রবণতা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে দলের আদর্শ ও সাংগঠনিক চেতনার প্রতি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে শরীফুজ্জামান শরীফ বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম হয়েছে। এই সময়ে কে বিপদের দিনে দলের পাশে ছিলেন আর কে ছিলেন না, তা দলের নেতৃবৃন্দ জানেন এবং এসব বিষয় তাদের কাছে তালিকাভুক্ত রয়েছে। তাই কোনো নেতা-কর্মীর হতাশ হওয়ার প্রয়োজন নেই। সবশেষে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সবাইকে শেষ একটি সুযোগ দিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়ার মধ্য দিয়ে দলকে সংগঠিত করা এবং মানুষের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে হারানো দুটি আসন কীভাবে পুনরায় ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো ধরনের অনিয়ম, অপকর্ম বা বিতর্কিত কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে। জনগণের সেবা ও মানুষের আস্থাই হবে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি।
সভায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, মৎস্যজীবী দলের সদস্যসচিব একরামুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সালাউদ্দীন আহমদ রাজু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা ওলামা দলের সভাপতি রকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাফি, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ডা. ইদ্রিস আলী এবং আলমডাঙ্গা পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক প্রিন্স সুলতান। এসময় আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে সাহিত্য পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ নেতাকর্মীরা সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ