আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআন্দুলবাড়িয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুুষ্ঠিত

আন্দুলবাড়িয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুুষ্ঠিত




আন্দুলবাড়িয়া প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার কর্চ্চাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে কর্চ্চাডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মুসল্লি, যুবক, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘এসো যুবক, পণ করিÑমাদকমুক্ত সমাজ গড়ি’, ‘মাদক ছেড়ে কলম ধরি, দেশটাকে রক্ষা করি’, ‘মাদক সেবন বন্ধ করি, জান্নাতে যাওয়ার পণ করি’Ñএমন নানা স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন তারা। পরে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
যুব উন্নয়ন পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাদকবিরোধী এ কর্মসূচির আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও। মাদকাসক্তির কারণে একটি পরিবার অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন, জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। সমাবেশে বক্তারা বলেন, যেখানে মাদকের বিস্তার, সেখানেই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তারা। বক্তারা মাদক ক্রয়-বিক্রয়, আমদানি-রপ্তানি, মাদক কারবারে পৃষ্ঠপোষকতা ও অর্থায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য হাবিল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গাজী আব্দুল হালিম, যুব উন্নয়ন পরিষদের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন গাজী, কর্চাডাঙ্গা ঈদগাহ ও গোরস্তান কমিটির সভাপতি মিলন মিয়া, শাহাপুর ক্যাম্পের টু-আইসি এএসআই আজমুল ইসলাম এবং পূর্বপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ।
শাহাপুর ক্যাম্পের টু-আইসি এএসআই আজমুল ইসলাম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাদকবিরোধী এ ধরনের উদ্যোগ শুধু কর্চ্চাাডাঙ্গা গ্রামে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামে ছড়িয়ে দিতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ